বুড়াবুড়ির কচু রুয়ানি
THE OLD MAN AND A GROUP OF MONKEYS
বুড়ো-বুড়ির কচুর মুখি রোপণ
দেশ আহানাত্বে বুড়া আগই বুড়ি আগই আছিতা।
Long, long ago there lived an old man with his wife in a village near a small fountain. They were very kind, good and very simple. They were almost stupid in many ways. Moreover they were too old to do any hard work.
অনেক দিন আগের কথা। পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে একটি ঝর্ণা, সেই ঝর্ণার ধারে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের প্রান্তে বাস করত এক বুড়ো-বুড়ি দম্পতি। তারা ছিল নিঃসন্তান। বুড়ো বয়সে তারা তেমন কাজ-কর্মও করতে পারত না।
আকদিনতে মাদানে মুহি রুয়েইতে বাদর দাপা আহান আয়া আং করতারাগাতা, - অ-বুড়াবা কিতা কররাইতা?
The nearby hill was the abode of the wild monkeys. They would often visit the vegetable garden of the old man and would eat almost half of the vegetables and fruits. The old man was childless; so he loved the monkeys. He never punished them. That was the season of harvesting mukkhi (bulbous roots of aurum). The old couple decided to dig a small plot of land near the cluster of bamboos, behind their house, to harvest mukkhi well. One day the old couple began their work of digging earth with a spade. The next day they dug the land further with a spade, dispersed dry cow dung over the land to make it fertile. The next day the old couple went there to plant aurum. When they had just finished sowing only a few rows of aurum, a group of monkeys came out of the forest and sat round the old couple with a pose showing curiosity over of the nature of their work. The eldest monkey said in a loud voice, "Oh grandfather, what do you do now?"
কাছের পাহাড়ে ছিল বন বাদরের বাস। ওরা মাঝে মধ্যে বুড়োর পশ্চিমের রবিশস্যের ক্ষেতে বিচরণ করত আর এটা ওটা ফলমূল খেয়ে ফেলত। বুড়ো তাদের কোনদিন তেমন করে শাসায়নি। বলতে গেলে কলা করল্লার অর্ধেক অংশই তাদের পেটে যেত। সামনে কচুর মুখি লাগানোর মরশুম। বুড়ো-বুড়ি ঠিক করল বাড়ির পিছনে বাঁশঝাড়ের নিকটে এক পোয়া জমিতে এবার ভালভাবে কচুর মুখি লাগাবে। একদিন বুড়ো-বুড়ি দুজনে কোদাল দিয়ে কুপিয়ে জমি খোদাই করে নিল। পরদিন দ্বিতীয়বারের মত কুপিয়ে কুপিয়ে জমিকে উর্বর করে তুলল। পরদিন বিকেলে জমিতে মুখি কচু লাগাতে গেল বুড়ো-বুড়ি দুজনে। সবেমাত্র এক লাইন কচুর মুখি লাগিয়ে শেষ করেছে। এমন সময় একদল বানর জঙ্গল থেকে বের হয়ে বুড়ো-বুড়ির কাছে এসে কৌতূহলী ভঙ্গিতে ঘিরে বসল। সবচেয়ে বয়স্ক বানরটা গলা উঁচিয়ে জিজ্ঞেস করল, দাদু, তোমরা কি করছ?
মুহি রুয়েইয়রতা।
The couple replied, "We are sowing mukkhi."
বুড়ো-বুড়ি একসঙ্গে বলল, আমরা কচুর মুখি লাগাচ্ছি।
কিসাদে রুয়ারাইতা ?
"How do you do it?"- asked the monkeys.
—কি রকম লাগাচ্ছ?
জুরি অসুলিয়া আত আহান দুরেই করিয়া ডেম আগ করে লেঙ করিয়া মাটিল ঘুরে দিয়ার নাই।
"What else can we do? Just we draw lines, dig shallow holes at a very little distance, and put the sprout of mukkhi inside the holes. Then we cover the holes with earth."- Said the old man and his wife.
—কেমন করে লাগাব আর! লাইন টেনে এক হাত দূরে দূরে ছোট ছোট গর্ত করে কচুর মুখি অংকুরটি মাটির উপরে রেখে লাগাচ্ছি। এরপর মাটি দিয়ে ঢেকে দিচ্ছি।
আমি বুদ্ধি আহান মাতিকনে উহার অইলে থক্ক ডাঙর অইতৈ।
Then the monkeys thought of a plan. They said, "Yes, yes. It's all right. But mind that it will take not less than two months time for its growth. We know an easy way how to grow mukkhi within a very short period. If you are interested, we may disclose it."
বানররা বুদ্ধি এঁটে বলল, ওহ, তাই বল, এ রকম করে লাগালে বড় হতে পুরো দুমাস লেগে যাবে। কচুর মুখি বড় হবার একটা বুদ্ধি আমাদের জানা আছে। যদি জানতে চাও তবে বলতে পারি।
হায়দে হুবা অছে নাই।
Hearing this, the old couple jumped with joy.
একথা শুনে বুড়ো-বুড়ি খুশি হল।
মাত কিসাদে?
They became anxious to know the way.
তারা উপায়টা জানার জন্য উদগ্রীব হয়ে উঠল।
হায়, আগে হুবা করে উহানা দিয়া তেনা আকেইহানরমা মচা ছৌ করে বাঁধিয়া জুরি আছুলিয়া আতহানরমা মচাহান করে বহাদিয়া মাটিল গুরে দিলে রাতি আহানর মা ডাঙর অইতৈ।
"Yes, first of all boil the mukkhi well; bind it with a piece of cloth along with a boiled lata fish, a dry fish and a handful of cooked rice. Plant the whole things and then cover it with earth. You will find that the mukkhi will grow up within a night; you can't imagine!"
হ্যাঁ, প্রথমে ভাল করে সিদ্ধ করে মুখির সঙ্গে একটা চ্যাংমাছ, একটা শুঁটকী মাছ আর এক মুঠো ভাত কাপড়ের টুকরোয় বেঁধে লাগাও। দেখবে এক রাতের মধ্যেই কচুর মুখি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কল্পনাও করতে পারবে না দাদু!
হায়দে বাবাগাসিউ আমারতাতে জিপুত নেই খানি পাঙকর।
As the old man and his wife were very simple, they believed it easily. The old man said, "My sons, we have no children to depend upon. We want that the roots of aurum be grown up quickly so that we may take its taste at the earliest."
বুড়ো-বুড়ি ছিল খুবই সরল, তারা একথা বিশ্বাস করল। তারা বলল, বাছা, আমাদের তো ছেলে পিলে নেই যে তাদের উপর ভরসা করব। তোমাদের কথায় আমরা ভরসা পেলাম। আমরা চাই তাড়াতাড়ি কচুর মুখি বড় হোক আর আমরা সকাল সকাল তা খেতে পাই।
য়্যাকরলা।
They did according to the advice of the monkeys before sunset and returned home.
তারা এবার ওবাড়ি খুঁজে জিনিসগুলো জোগাড় করল।
পাঙকরিয়া রূয়েইলা।
When the night deepened, the monkeys collected wild aurum plants and moved towards the field of the old man.
সন্ধ্যার আগেই কচুর মুখি লাগিয়ে বাড়ি চলে গেল।
রাতি বাদর এতাই ডাঙর ডাঙর বন কচুর জার আকেইহানল হাবিয়ে আহিলা।
They dug out the aurum planted by him and his wife.
রাত গভীর হলে জঙ্গল থেকে এক একটা বড় বনকচু এনে মুখি ক্ষেতের দিকে রওনা দিল বানরের দল।
আয়াতে মচা উতা নিকালেয়া খেইলা।
They further opened the bale of cloth and ate up the fish, rice and boiled aurum attached to each plant.
কাপড়ের গাঁইট খুলে সিদ্ধ মুখি আর শুঁটকী মাছ ভাত মজা করে খেয়ে ফেলল তারা।
খেয়া বন কচুর গাছ উতা রূয়েয়া গেলাগা।
They planted the wild aurum plants there and went back.
খাওয়া শেষ করে বড় বনকচু সারি সারি লাগিয়ে জঙ্গলে প্রবেশ করল তারা।
বিয়ানে উঠিয়া বুড়া উঙ গিয়া চারগাথাং-হ-বাবারো!
The next day, the old man woke up early in the morning, visited his aurum field and struck dumb.
পরদিন ঘুম থেকে ভোরে উঠে কচুক্ষেতে গিয়ে বুড়ো তো অবাক।
বুড়ি মর বাবা গাছিয়ে মাতলা উহানতে হায়হানরে অছে নায়ে।
He rushed back home calling his wife.
বুড়িকে ডাকতে ডাকতে বাড়িতে বুড়ো প্রায় দৌড়েই পৌঁছল।
আয় এরে চেয়ে।
Hearing in details, the old woman praised the intelligence of the monkeys.
বুড়ি সবকথা শুনে বানরদের বুদ্ধির তারিফ করল।
বুড়ি উগ আহিলি।
She did not forget to express her gratefulness to the monkeys.
তারা মনে মনে কৃতজ্ঞতা জানাতে ভুল করল না।
দেহিয়া হারৌ আইলা।
The old man cut off a few green aurum leaves with a sickle and handed it over to his wife.
তারপর বুড়ো কাস্তে হাতে বের হয়ে কাণ্ডসহ কয়েকপাতা কচু শাক কেটে বুড়ির হাতে দিয়ে বলল,
বুড়া উগই বাগুয়া দুহান ছিরল।
He said, "Please prepare a curry of fish with aurum leaves. I am going out at catching fish."
“আজ মাছ দিয়ে কচু শাকের তরকারি রাঁধ। আমি মাছ ধরতে যাই।”
ছিরিয়া অ-বুড়ি এতাল ইরলপা আহানি মক্ষি করে করগাতা বুলিয়া মাতল।
The old man went out with a sot (an instrument to splash out water) for fishing. He got a small pond in a corner of his paddy field. He caused to perspire from his head to toe splashing out water; he found no trace of fish but a few frogs and tadpoles. The frogs jumped away with a harsh sound mocking at the old man. The old man said in rage, "Let me see for the next."
বুড়ো একটা সচ্ দিয়ে মাছ ধরতে বের হল। বাড়ির পূর্বদিকে হেঁটে গিয়ে জমিনের কোণে খুঁজে পেল একটি খাঞ্জা (মাছ চাষের ছোট পুকুর)। বুড়ো সচ্ দিয়ে খাঞ্জার সমস্ত পানি ছিটাতৈ ছিটাতৈ মাথার ঘাম পায়ে জড়াল কিন্তু কয়েকটি ব্যাঙ ছাড়া কিছুই দেখতে পেল না। ব্যাঙগুলো বুড়োকে উপহাস করে গ্যাং গ্যাং করে লাফাতে লাফাতে পালালো। বুড়ো বলে উঠল, ‘আকমৌ নুযারলে আরাকমৌ চাঙ’ (একবার না পেলেও আবার দেখব।)
বুড়ি উগই মেনত করিয়া হুবা করে রাধলগা।
The old woman prepared the fish with aurum.
বুড়ি মাগুর মাছটি কচুশাক দিয়ে রাঁধল।
থানার মাপা উহারর মা বুড়ি উগয় মাতল আইতে আকছাটে বহিকনে বুড়া।
In the meantime the old man went to the river to bath.
ইতিমধ্যে বুড়ো নদীতে স্নান করতে গেল। বুড়ি অপেক্ষা করতে পারল না।
বাছানি নুয়াইলু ইরলপা হানি দেহিয়া।
In her life, the old woman was habituated offering meal to her husband at first before herself.
সারাজীবন সে বুড়োকে খাইয়ে পরে সে খেয়েছে।
হায়দে আন, বহানি নাই বুলিয়া বুড়া উগয় মাতল।
But she could not control her greed to have the larger pieces of the fish that day and she did not wait his return.
আজ মাগুর মাছের বড় টুকরোগুলো খাওয়ার লোভ সে সামলাতে পারল না।
কামড় আহান দু-হান খেয়াতে বুড়ায় মাতেরতা খানি দরের পারাতাতে বুড়ি।
She ate larger pieces and slept in her bed.
বড় টুকরোগুলো খেয়ে বাকিটা বুড়োর জন্য রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়ল।
পিছে যেহানউ অয়াউ থাক খাহে বেলাইক।
The old man sat on a mat over the ground to have his meal, saw only few small pieces of fish in a kheri (pot of curry).
বুড়ো খেতে বসে দেখল তার বাটীতে তরকারির মধ্যে সামান্য দু’একটি ছোট মাছের টুকরো রয়েছে।
বুড়ি হিদল দেনে।
He asked his wife, "why are there only few pieces of fish inside my kheri?"
বুড়িকে জিজ্ঞেস করল, “তরকারীর বাটীতে মাছের টুকরো এত কম কেন?”
বাসা গিরক, মি মরাতহে পইলু।
By this time, the old woman felt itching in her throat.
এতক্ষণে বুড়ির গলায় খিঁচুনি ধরে গেছে।
মি আগে খাঙ।
She felt more disturbed at her husband's grimace answered,
এরই মাঝে বুড়োর বকুনি খেয়ে লেপ মুড়ি দিয়ে বলল,
আর হিদলে বর না দরের।
"Who knows? The cat might have taken it."
“কি জানি, বিড়াল মাছ খেয়েছে মনে হয়!”
দেড় সেরর চুয়া হিদল খেয়াউ লাইল।
The old man began to beat the cat with a stick in rage.
বুড়ো রেগে গিয়ে লাঠি দিয়ে বিড়ালকে মারতে লাগল।
মাত আছুলানি অকরলা।
The cat mewed weeping, "Miyau, miyau, the old woman ate fish, but you beat me up instead!"
বিড়াল কেঁদে বলল, ‘মিয়াউ, মিয়াউ, বুড়িয়ে খেয়া মোরে মারানি’ (মেঁও, মেঁও, বুড়ি মাছ খেয়েছে আর আমাকে মারলে?)
কি চিকারী গাঙর মান পুলৈলা।
When the old man enquired about it his wife replied casually, "How can I eat without giving you? The dog might have taken it."
একথা জিজ্ঞেস করায় বুড়ি বলল, “তোমাকে না দিয়ে খেতে পারি? কুকুর খেয়েছে হয়তো?”
হুই অনথকপা দশাহানে।
The old man started beating his dog. The dog replied weeping, "gew, gew, the old woman ate fish, but you beat me up instead!"
রেগে গিয়ে বুড়ো লাঠি দিয়ে কুকুরকে মারতে লাগল। কুকুর কেঁদে বলল, গেউ, গেউ, বুড়িয়ে খেয়া মোরে মারানি! (গেউ, গেউ, বুড়ি মাছ খেয়েছে আর আমাকে মারলে?)
মাঙকেইগলেয়া পানি পিউয়ানি অকইলা।
In the meantime the action of the forest aurum (i.e. itching) started.
এরই মাঝে কচুশাকের কেরামতি শুরু হয়ে গেছে।
খানির চুয়া দম দরিল।
The old man ate little, but it did not spare him.
বুড়ো সামান্যই খেয়েছিল। সামান্যতেই গলায় খিঁচুনি শুরু হয়ে গেছে।
লাই লাই বালা আইলা।
It started itching. He approached his wife to know the fact, but observed that she was restless due to itching in her throat.
তবুই আবার বুড়িকে ভালভাবে জিজ্ঞেস করতে হবে ভেবে বুড়ির কাছে গিয়ে দেখতে পেল বুড়িও গলা খিঁচতে খিঁচতে অস্থির।
এবাকাতে বুড়া এগই কান্থিহান মিটানিরকা বুড়ি উগরে হিকেইলতা, বুড়ি মি উঠান হানরমা কলা পাতা আহানাত দিগল অঙ।
At last the old woman confessed her guilt. The old man thought, "it will fruitless to make a quarrel now, rather let me have a way to find a remedy for it." Both of them drank a glass of tamarind juice mixing with water and after a while the feeling of itching fell away.
খিঁচুনির জ্বালায় বুড়ি সব দোষ স্বীকার করল। বুড়ো ভাবল, এখন আর ঝগড়া করে লাভ নেই। আগে এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কিছু পুরনো তেঁতুল আর একগ্লাস পানি পান করে কিছু সময় কাটানোর পর খিঁচুনি থামল। ধীরে ধীরে দুজনে সুস্থ হয়ে উঠল।
তি দলা ফুতি আহানল গরেয়া কাঁদানি অকর।
Now the old man and his wife sat together to make a plan for revenge. The old man said, "I shall lie down at the bottom of the tulsi plant like a dead and you will weep."
এবার প্রতিশোধ নেওয়ার জন্য বুড়ো-বুড়ি দুজনে পরামর্শ করতে বসল। বুড়ো বলল, আমি তুলসীগাছের তলায় মরার মত শুয়ে পড়ে থাকি, তুমি কাঁদবে।
কারেউ না বাগেইস।
Hearing your cries the monkeys will come out of the forest and when they will come down to us to enquire about the happening, we shall beat them."
আর বানররা আমাদের কান্নাকাটি শুনে জঙ্গল থেকে বের হয়ে এসে যখন কারণ জিজ্ঞাসা করবে তখন আমরা ওদের পেটাব।
বাদর উতা আহিলে তর বুড়াবার কাদাদে বহিয়া কাঁদহা বুলিস।
They set everything as per planning. The old man lay on the back near the tulsi plant and kept an iron stick close to him. The old woman covered his body with a piece of white cloth, started weeping and began to strike at her forehead.
পরামর্শ মত কাজ হল। বুড়ো চিৎ হয়ে তুলসী গাছের তলায় শুয়ে রইল আর নিকটে রাখল একটি মজুত লাঠি। বুড়ি এক টুকরো সাদা কাপড় দিয়ে বুড়োকে ঢেকে দিল আর স্বামীর গুণগান গেয়ে কাঁদতে লাগল।
লগে মজুত লাঠি আগল দিগল অইল।
In the afternoon, the monkeys were trading on the field of vegetables and cereals as part of their daily routine.
বিকেল বেলা প্রতিদিনের মত বানরের দল রবিশস্যের ক্ষেতে বেড়াচ্ছিল।
বুড়ি এগ কাঁদানি অকইল।
Hearing the cries of the woman they rushed out to her in a group with a sense of strangeness in their eyes.
বুড়ির কান্না শুনে দল বেঁধে উৎসুক দৃষ্টিতে দৌড়ে এল।
দিন•গর বাগিয়া অ-বুড়া বুলিয়া কাঁদিরি।
They asked, "O, grandmother, what has happened to grandfather?"
তারা জিজ্ঞেস করল, “দাদী, দাদুর কি হয়েছে?”
মানু পুলইলা।
"Alas! Your grandfather has died away. What will happen to me now?"
—হায়! তোমাদের দাদু মারা গেছে। এখন আমার কি হবে?
দূরেইত্ব হুনিয়া বাদর এতা দপাহানল আহিয়া আঙকরলা বুড়ীমা কিতা অছেতা?
"We are still living, grandmother, we shall extend our all out support in any difficulty"
—আমরাতো আছি দাদীমা। তোমার সুবিধা-অসুবিধায় আমরা সাহায্য করব।
হায় তর বুড়াবা মরিয়া, মি কিহান অইলুতা?
"It's all right. Leave all this nonsense at this juncture. At first we should cry for the salvation of his soul.
থাক সে কথা! আগে তো তার আত্মার সদগতির জন্য আমাদের কাঁদতে হয়।
হা আমি আছিনায়।
All of you start weeping, your grandfather's soul will go to heaven."
তোমরা সকলে মিলে তার জন্য কাঁদতে থাক। এতে তোমাদের দাদুর আত্মা স্বর্গ লাভ হবে।
তর বুড়াবার কাদাদে বহিয়া কাঁদগা।
The monkeys started crying.
বানরের দল কাঁদতে আরম্ভ করল।
বাবা আজিয়ে লমইল নাই এ।
"My sons, get a bit closed and start weeping. You were deeply loved by your grandfather."
—আরও নিকটে গিয়ে কাঁদো বাছারা। তোমরা বুড়োর খুব স্নেহের পাত্র ছিলে!
আরাকখানি চেপয়া বহিয়া কাঁদ বাবা।
The monkeys started weeping very loudly.
বানররা জোরে কাঁদতে লাগল।
অ বুড়া তর বাদর বাবা গাছি হাবি আহিলা।
The old woman gave her company with them and cried, "Just see, your grandsons arrived here to shed tears for the peace of your soul."
বুড়িও এইকথা বলে কাঁদল যে, দেখ, তোমার সন্তানরা এসেছে। তারা তোমার আত্মার শান্তির জন্য বিলাপ করছে।
বুড়াউগ হাতেক্ক লাঠিগল উঠিয়া বারেয়া মারানি অকইল।
The old man silently observed everything and found everything in order. Slowly he brought out his stick concealed under the white cloth and he began to beat the monkeys mercilessly – dup, dap, dup, dap... The old woman beat them by a hammer; their dog bit them by its teeth and nails.
বুড়ো সকল আয়োজন শেষ হয়েছে দেখে আস্তে আস্তে কাপড়ের নিচে লুকানো লাঠিটা বের করে উঠেই এলাপাথাড়ি বানরগুলোকে পেটাতে লাগল। ডুপ! ডাপ! ডপাস! ঠপাস! বুড়ি মুগুর দিয়ে, কুকুর মুখ ও নখ দিয়ে, বুড়ো লাঠি দিয়ে ত্রিমুখী আক্রমণ করল। ঘেউ! ঘাউ!
আগ দুগ লিতইয়া গেলাগা।
The monkeys could no longer stand there; some of them felt his legs were fractured, somebody felt their necks were broken. So they ran away limping wherever they could fly away. What about the leader of the monkey group? The dog had bitten into his tail. Somehow he could manage to escape deep in the forest. He rushed inside a cave and never came out of it.
এরপর কি আর শিয়ালের দল সেখানে দাঁড়ায়। ঠ্যাং ভেঙে, ঘাড় ভেঙে, যে যেদিকে পারে ছুটে পালাল। শিয়াল সর্দারের ঠ্যাং ভেঙে গেছে। কুকুর তার লেজও কামড়ে ছিঁড়ে দিয়েছে। কোন রকমে দৌড়ে সে জঙ্গলে গিয়ে গর্তে ঢুকল আর বেরোল না।